বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আওয়ামী লীগের কাউন্সিল নির্ধারিত তারিখের হচ্ছে না ……… এম এ খালেক

By মেহেরপুর নিউজ

March 17, 2022

 সাহাজুল সাজু :

মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল নির্ধারিত সময়ে হচ্ছে না বলে জানিয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে মেহেরপুর নিউজের সাথে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। জননেতা এমএ খালেক বলেন,আগামী ১৯,২০,২১,২২ মার্চ গাংনী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা ছিল। মার্চ মাস একটি ঐতিহাসিক মাস। এ মাসে বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে এবং উল্লেখিত তারিখগুলােতে ঝিনাইদহে কাউন্সিল হবে। এ কারণে কেন্দ্রীয় ভাবে গাংনী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত করা হয়েছে। আগামী ঈদ উল ফিতরের পূর্বেই কাউন্সিল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে কেন্দ্র থেকে কোন চিঠি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চিঠি নয়, মৌখিক ভাবেই জানানো হয়েছে।