মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর: আজ রোববার ভোর রাত থেকে একটানা আকস্মিক বৃষ্টি ও মৃদু ঠান্ডা বাতাসে মেহেরপুরে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। সব থেকে বেশী ভোগান্তির শিকার হয়েছে আজ থেকে শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্রছাত্রীরা।
এছাড়াও সাধারন ছাত্রছাত্রী, চাকরীজীবী, ব্যবসায়ী থেকে সাধারন মানুষ আকষ্মিক এ বৃষ্টিতে ঘরের বাইরে বেড়ুতে পারছে না। সারতে পারছে তাদের দৈনন্দিন কাজকর্ম। এদিকে ভোররাত থেকে টানা বৃষ্টিতে মেহেরপুরের নিচু এলাকা গুলো পানিতে ডুবে গেছে। তবে আকস্মিক এ বৃষ্টি ও তার সাথে হালকা ঠান্ডা বাতাস শীতের আগমনী জানান দিচ্ছে বলে বয়োজ্যষ্ঠরা মনে করছেন।