মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর: আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃনমূলের প্রত্যাশায় মেহেরপুর জেলা যুবলীগ, মুজিবনগর উপজেলা ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ,সৈনিকলীগ, স্বোচ্ছাসেবকলীগ, মেহেরপুর জেলা বাস্তহারা লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিশু একাডেমী, রিক্সা ও ভ্যান শ্রমিক লীগ,অটো শ্রমিক লীগ,রংতুলি শ্রমিকলীগ,ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামী সমর্থীত সদস্য,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতবেৃন্দের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আওয়াজন করা হয়।
আজ শনিবার দুপুরে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,যুগ্ন সম্পাদক নিশান সাবের,সাংগাঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহবুব,মিজানুর রহমান হিরন,যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর আল মামুন,শহর যুবলীগের সভাপতি শেখ কামাল,জাহিদ হাসান রাজিভ,সামসুল আলম মিঠুসহ যুবলীগ ও আওয়ামীলীগ অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সাজ্জাদুল আনাম বলেন, আওয়ামীলীগের কিছু স্বার্থবাদী নেতা মেহেরপুর আসনটি জামায়াত-বিএনপি’র হাতে তুলে দিতে ষড়যন্ত্র করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে মেহেরপুরে বিএনপি-জামায়াত জোটের একান্ত চাওয়া আওয়ামীলীগ মেহেরপুরে অতিথী প্রার্থী দিক,এজন্য তারা নিজেরা বিশেষ নাম প্রচারে কর্মীদের উৎসাহ দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন,অতিথী এলে বিএনপি-জামায়াত সহজেই বিজয় নিশ্চিত করতে পারবে।
সাজ্জাদুল আনাম আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাকুরীজীবি,জনবিচ্ছিন্ন,রাজধানীতে বসবাসকারী এবং যাহারা কখনোই এলাকায় আসেনা,সংগঠনের সাথে সম্পৃক্ত না অথবা দূর্র্ণীতিগ্রস্থ অথচ আর্থিকভাবে সামর্থবান এমন কোনো ব্যাক্তি দলীয় মনোনয়ন পেলে মানুষকে আকৃষ্ট করে বিজয়ী করা অসম্ভব হবে।
তিনি সাংবাদিকদের উদ্যোশে করে বলেন,যে বা যারা এক কদম দলীয় কোনো কর্মসূচীতে ছিলোনা তাদের নিয়ে মেনানয়নের নামে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ না করার আহবান জানান।
তিনি গনমাধ্যমের বরাত দিয়ে দলীয় সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে প্রত্যাশা করে বলেন,মেহেরপুরের সত্যিকারের দলীয় নিবেদিত প্রান,নেতাকর্মীদের আস্থাভাজন ও বিশ্বাসী ব্যাক্তিকে মনোনয়ন দেবেন বলে তিনি বিশ্বাস করেন।
সংবাদ সম্মেলনে মেহেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন গনমাধ্যমের কর্মীরা অংশগ্রহন করেন।