বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আগামী ১৪ জানুয়ারি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

By মেহেরপুর নিউজ

January 02, 2024

মেহেরপুর নিউজ:

আগামী ১৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মেহেরপুর সদর উপজেলা গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫২ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সদর উপজেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনাতনে সদর উপজেলার জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে আলোচনা সভা শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি নিজ নিজ প্রতিষ্ঠানে খেলোয়াড় বাছায়।

১৪ জানুয়ারি মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে খেলাধুলার উদ্বোধন। ১৭ জানুয়ারি মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, উজলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, জাদুখালী বিদ্যালয় মাঠে এবং মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মোট ৪টি ভেন্যুতে অ্যাথলেটিক বাছাই এবং ২১ জানুয়ারি গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অ্যাথলেটিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, আবুল কাশেম প্রমুখ ও বক্তব্য রাখেন।