বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আগামী ২৫ জুন বঙ্গবন্ধু আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট

By মেহেরপুর নিউজ

June 20, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২৫ জুন মেহেরপুর স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্যাপারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ভূঁইয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় জেলা ক্রীড়া অফিসের আরিফ আহমেদ সহ বিভিন্ন কলেজের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট মেহেরপুর জেলার ১২ টি কলেজ অংশগ্রহণ করবে।

কলেজগুলো হল মেহেরপুর সরকারি কলেজ,মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,ছহিউদ্দিন ডিগ্রি কলেজ,এ আর বি কলেজ,করমদি ডিগ্রি কলেজ,সন্ধানী স্কুল এন্ড কলেজ, কতুবপুর স্কুল এন্ড কলেজ,বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ,গাংনী সরকারি ডিগ্রি কলেজ, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ, মহাজনপুর মহাবিদ্যালয় ও মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।২৫ জুন সকাল ন’টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী খেলায় মেহেরপুর ছহিউদ্দন ডিগ্রি কলেজ এবং বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ উদ্বোধনী খেলায় একে অপরের মোকাবেলা করবে