বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আজও মেলেনি সূর্যের দেখা

By মেহেরপুর নিউজ

January 23, 2022

 মেহেরপুর নিউজ:

সারা দেশেই  শীতে তীব্রতা কিছুটা কমেছে।  রবিবার সকালে থেকে ঘন কুয়াশার মেহেরপুরে সূর্যের দেখা মেলেনি, এরই মাঝে শুরু হয়েছে হালকা বৃষ্টি। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

গত কয়েক দিনের ন্যায় রবিবার মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়ার কারণে যানসহ জনজীবন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।  প্রচন্ড ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এতে মেহেরপুরের মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন।  বিশেষ করে দরিদ্র মানুষের ভোগান্তির শেষ নেই। এই শীতে বেশি ভুগছে বয়স্ক ও শিশুরা।

রবিবার দিবাগত রাতে মেহেরপুরে ১৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সকাল থেকে তাপমাত্রা বৃদ্ধিতে ২০ ডিগ্রীত অবস্থান করছিল। সকাল দশটার দিকে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টি। পাশাপশি শীতের তীব্রতা বাড়তে শুরু করে। একইসাথে ঘন কুয়াশার কারণে যানসহ জনজীবন চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে।