বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর শহরের উপকণ্ঠে মেহেরপুর-চুয়াডাঙ্গা  সড়কে  প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবন উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্য জন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগে পাসপোর্ট অফিস মেহেরপুরে ছিল না। যশোর, রাজশাহী, ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে পাসপোর্ট করতে হতো মেহেরপুরের মানুষদের। ২০১৪ সাল থেকে মেহেরপুরে পাসপোর্টের টাকা জমা নেওয়া এবং সময়ের পথ পরিক্রমরাই আমরা খুব ভালো সময় এসে পৌঁছেছি। প্রধানমন্ত্রীর যে ব্যাপক উদ্যোগ মানুষকে ভালো রাখার জন্য। ১৪ বছর ৯ মাসে প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছে সে উদ্যোগগুলো আজ দৃশ্যমান। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেকটা জেলায় পাসপোর্ট অফিস এবং একই সাথে ১৬ টি পাসপোর্ট অফিস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়,তার মেহেরপুর একটি।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ারের সভাপতিত্বে ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সহিদুজ্জামান খোকন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন, পুলিশ সুপার রাফিউল আলম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন,আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মানের প্রকল্প পরিচালক ছারোয়ার হোসেন।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন করে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন। ৪ কোটি সাড়ে ১২ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত সম্পূর্ণ অফিসটি ২৫ শতাংশ জায়গার উপর স্থাপিত হয়েছে। মূল ভবনের আয়তন ৮ হাজার ৮শ ২৬ বর্গফুট। এই পাসপোর্ট অফিসের মাধ্যমে জেলার মানুষ পাসপোর্ট ও ইমিগ্রেশন সেবায় যুক্ত হবে।