রাজনীতি

মেহেরপুরে আটককৃত জামায়াত শিবিরের ১৮ নেতা কর্মীর নামে মামলা ।। জেল হাজতে প্রেরন

By মেহেরপুর নিউজ

November 14, 2012

ফলোআপ আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর: মেহেরপুরে জামায়াত শিবিরের ঝটিকা মিছিল থেকে আটককৃত জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এবং শিবিরের সাবেক সভাপতি সহ ১৮ জন জামায়াত শিবির নেতা কর্মীর নামে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অপরাধে ১৪৩ ধারায় মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে। সদর থানায় মামলা নং ১৪। আটককৃত ১৮ জামাত শিবির নেতা কর্মীদের আজ বুধবার দুপুরে আদালতে হাজির করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান মেহেরপুর

নিউজকে জানান, মিছিল সহ সরকার বিরোধী মিছিল মিটিং করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অপরাধে ১৪৩ ধারায় আটককৃতদের নামে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্যঃ মঙ্গলবার বিকাল ৪ টার সময় জামায়াত শিবির নেতা কর্মীরা মেহেরপুর বড় বাজার মোড় থেকে একটি মিছিল বের করলে সদর থানা পুলিশ তাদের আটক করে। আটকৃতরা ছিলেন,আবুল হোসেন (৪৭)রহিদুল ইসলাম(২১),আলাল হোসেন (২৪)তুফান আলী (২৮),শেখ জসিম (২৪), তাজ উদ্দীন (২৪),তৈহিদুলইসলাম (২৩),তোফাজ্জেল হোসেন (২৩),বাবলু হোসেন (৪৫), হৃদয় আলী (১৫),আব্দুল বারী (৪৫), হোসেন আলী (৪০).মোরসালিন হক (৪০), আশরাফুল ইসলাম (২৭),আব্দুল কুদ্দুস (৪০),আল আমীন ইসলাম বকুল (৩২), মোকাদ্দেস হোসেন (৪০),আশাদুল হক (৪৫)।