বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আটক ২ ছিনতাইকারীকে জেল হাজতে প্রেরণ

By মেহেরপুর নিউজ

September 07, 2012

ফলোআপ

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর:

মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের পাশ্ববর্তী এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে স্থানীয় জনগনের সহযোগীতায় আটক ২ ছিনতাইকারী  শহরের বেড়পাড়ার মবজেলের ছেলে হীরা,গাংনী উপজেলার কাজীপুর মন্ডলপাড়ার খবিরের ছেলে মীরাদুলকে মেহেরপুর সদর থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর আদালতে হাজির করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। এদিকে পালিয়ে যাওয়া ছিনতাইকারী দলের অপর সদস্য শিপন  এখনও আটক করতে পুলিশ। মেহেরপুর সদর থানার ওসি বলেন,আটককৃতরা শহরের চিন্থিত ছিনতাইকারী। তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ তাদের আটক করেছে। উল্লেখ্য,বুধবার রাত সোয়া ৮ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের পাশ্ববর্তী কালাম মার্কেটের পাশের গলির ভিতরে কয়েকজন ছিনতাইকারী ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশের এ এস আই পলাশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধারালো চাকু সহ ২ ছিনতাইকারীকে আটক করে।

এদিকে মেহেরপুর শহরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ ছিনতাইকারীকে আটকের ঘটনার পর থেকে মেহেরপুর শহরে পুলিশি নজরদারী বৃদ্ধি করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেল থেকে মেহেরপুর শহরের বিভিন্ন মোড়ে পুলিশের টহল জোরদার করতে দেখা গেছে।