বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আধুনিক পদ্ধতিতে ছাগল পালন প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 04, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর ও হাসপাতালের উদ্যোগে, ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) ডিএলএস ঢাকা এর আওতায় আধুনিক পদ্ধতিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক পদ্ধতিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান।