বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 16, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেহেরপুর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে বেলুন উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে সমাবেশের সূচনা করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বী বিএএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পি পি পল্লব ভট্টাচার্য, ইউনিয়ন দলনেতা জামিরুল ইসলাম।

পরে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ভালো কাজ করার স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সমাবেশের প্রাককালে আনসার ভিডিপি সমাবেশ উপলক্ষে কেক কাটা হয়। এবং বেলুন ওড়ানো হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কেক কেটে এবং বেলুড়িয়া সমাবেশের উদ্বোধন করেন।