বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন শুরু

By মেহেরপুর নিউজ

November 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর:

মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে মেহেরপর আনসার ব্রাকে ২১ দিন ব্যাপী আনসার ও ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

মেহেরপুর জেলা কমান্ডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌস আহমেদ প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে আজ শনিবার বিকালে ২১ দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন। সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গাজী মাহবুবুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিজাম উদ্দিন ।