বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

By Meherpur News

February 07, 2026

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর জেলার উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা অঞ্চলের উপ-মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক নাজমুল হোসাইন এবং মেহেরপুর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান।

সমাবেশে মেহেরপুর জেলার তিনটি উপজেলার মোট ২ হাজার ৭৭৯ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।

সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব ও প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।