বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আনসার ভিডিপি সদস্যদের ফায়ারিং

By মেহেরপুর নিউজ

May 07, 2018

মেহেরপুর নিউজ, ০৭ মে: চুয়াডাঙ্গা আনসার ভিডিপি অফিসের উদ্যোগে সোমবার মেহেরপুর চাঁন মারিতে আনসার ব্যাটলিয়ান সদস্যদের ফায়ারিং অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা আনসার ভিডিপি অফিসের জেলা কমানডেন্ট (অতিঃ দায়িত্ব) আশরাফুল ইসলামের উপস্থিতে ফায়ারিং অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ফায়ারিং এ ৭০ জন ব্যাটলিয়ান সদস্য, ৪০ জন সাধারন আনসার সদস্য এবং ৭৫ জন নারী সদস্য রয়েছে। জেলা কমাডেন্ট (অতিঃ দায়িত্ব) আশরাফুল ইসলাম জানান খুব সুন্দরভাবে ফায়ারিং এর কাজ অনুষ্ঠিত হয়েছে। যা এই বহিনীর সদস্যদের ভবিষৎ এর জন্য একটি ভাল দিক।