বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 13, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায় এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আশরাফুজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, প্রধান শিক্ষক ফৌজিয়া তুলি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন, সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জয়নুদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা উপজেলা পরিষদ মিলনায়তন এবং মেহেরপুর স্টেডিয়াম মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলার ৩ টি উপজেলার বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।