বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে হুইল চেয়ার বিতরণ

By মেহেরপুর নিউজ

October 01, 2019

মেহেরপুর নিউজ: মেহেরপুর পলাশীপাড়া মুজিবনগর মোনাখালী শাখার উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের মাঝে হুইল চেয়ার ও ওয়াকিং স্ট্রিক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানে মোনাখালি প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গণি।

বিশেষ আতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পি এস কেএস এর উপ পরিচালক মোঃ কামরুল আলম, মুজিবনগর থানা অফিসাস ইনচার্জ আবকুল হাসেম। অনুষ্ঠান শেষে অর্ধশত প্রবীণদের মাঝে হুইল চেয়ার ও ওয়াকিং স্ট্রিক বিতরণ করা হয়।