বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 21, 2023

মেহেরপুর নিউজঃ

আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালের দিকে মেহেরপুর সিডিপি’র উদ্যোগে এ এলআরডি ঢাকার সহযোগিতায় সসিডিপি’র তৃপ্তি বটিক মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিডিপি’র কোঅর্ডিনেটর জন পি বিশ্বাসের সভাপতিত্বে “ক্ষুধাশূন্য জাতি গঠনে গ্রামীন নারী” শীর্ষক আলোচনা সভায় মূল প্রতিপাদ্যের উপর আলোকপাত করেন সিডিপি’র সিএম আকলিমা খাতুন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিডিপি’র সিএম শিলা খাতুন, শিক্ষক শিল্পী খাতুন প্রমুখ ও বক্তব্য রাখেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।