বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক জনসেবা দিবস পালন

By মেহেরপুর নিউজ

June 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুন: আন্তর্জাতিক জনসেবা দিবস পালন উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা ও আলোচনা  সভা করেছে জেলা প্রশাসন। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর  গণপুর্ত অধিদপ্তর মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী আহসান উল­াহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন ও এনডিসি হুমায়ন কবিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে এক আলোচনা সভায় সাধারন মানুষের দৌড়গোড়ায় সেবা পৌছে দেওয়ার জন্য সকলকে আরও আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক মাহমুদ হোসেন।