বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

By মেহেরপুর নিউজ

September 30, 2015

মেহেরপুর নিউজ,৩০ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের নেতৃত্বে শহরের শিল্পকলা একাডেমী মোড় থেকে একটি র‌্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেজবাহুর রহমানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।