মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশ্াসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।