মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে সারাদেশে নবনির্মিত ১৭হাজার ৫টি দুর্যোগ সহনীয় বাসগৃহের শুভ উদ্বোধন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে নবনির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খান এর সভাপতিত্বে “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কাজী মোঃ লিয়াকত আলী, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,জেলা খাদ্য কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাসিমা আখাতার প্রমুখ উপস্থিত ছিলেন।