মেহেরপুর নিউজ:
আলোচনা সভা, র্যালি,অগ্নিনির্বাপক মহড়া ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে “অসমতার বিরুদ্ধে লড়াই করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন আর ডি সি মোছাঃ রনি খাতুন,মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিএডি সাইফুজ্জামান , ব্র্যাকের জেলা কো-অডিনটর মনিরুল হুদা প্রমুখ।
এদিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এর আগে একটি র্যালি বের করা হয়। স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের নেতৃত্ব র্যালিটি পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
পরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। র্যালিতে অন্যদের মধ্যে আর ডি সি মোছাঃ রনি খাতুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টেট মাজহারুল ইসলাম, গোলাম রব্বানী, দেবাংসু বিশ্বাস, রিফাত জাহান, সুমাইয়া জাহান ঝুরকা,সাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিএডি সাইফুজ্জামান, স্টেশন কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা জনস্বাস্হ্য কর্মকর্তা মাকবুলার হোসেন,জেলা রোভারের সাধারণ সম্পাদক ফররুক আহমেদ প্রমুখ।