বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 30, 2023

মেহেরপুর নিউজ:

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রুমন, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হাফিজুর রহমান, মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সহ-সভাপতি নুরুল আহমেদ, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।