বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 13, 2024

মেহেরপুর নিউজঃ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান, এনডিসি মোঃ সাজেদুল ইসলাম,পুলিশ পরিদর্শক বজলুর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শামীম উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম,মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার মেহরাব হোসেন প্রমূখ।

এদিকে এর আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র‍্যালিটি জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু করে বাদ্দের তালে তালে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।