বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া

By মেহেরপুর নিউজ

October 12, 2017

মেহেরপুর নিউজ, ১২ অক্টোবর: মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিল বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ভ’মিকম্প ও অগ্নিকান্ড মোকাবেলায় বিভিন্ন কৌসলে মহড়া করে দেখান। এসময় জেলা প্রশাসক পরিমল সিংহ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সেখানে উপস্থিত ছিলেন।