মেহেরপুর নিউজ, ১৩ অক্টোবর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহামেদ, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা ওয়ালি উদ্দিন, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন।
এসময় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে দিবসটি উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহামেদের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়