বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

By মেহেরপুর নিউজ

December 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর: “নারী নির্যাতনকে না বলি,ঘরে বাইরে শান্তি আনি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুর জেলা মহিলা বিষংক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধনের মধ্যে দিয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা মহিলা বিষয়ক কার্যালয় মিলনায়তনে জেলা মহিলা বিষযক কর্মকর্তা একেএম শফিউল আযমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর পৌর সভার ১,২ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার থাতুন,৭,৮ ও৯ ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা খাতুন,পুনর্ভবা মহিলা কল্যান সমিতির সভানেত্রী রাজিয়া খাতুন,প্রশিক্ষক সেলিম রেজা প্রমুখ। এর আগে মেহেরপুর কোর্ট সড়কে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযমের নেদৃদ্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।