বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

By মেহেরপুর নিউজ

December 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ডিসেম্বর:

মেহেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনাসভার মধ্য  পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা মহিলা বিষায়ক অধিদপ্তরের সামনে থেকে জেলা মহিলা  বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযমের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায়  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহামুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন।

বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, জেলা মহিলা বিষায়ক কর্মকর্তা এ.কে.এম শফিউল আযম,জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামিম আরা হীরা, নারী উদ্যোক্তা শাফিয়া শারমিন,পূনর্ভবা মহিলা কল্যান সমিতির সভানেত্রী রাজিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে ”জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে ৫ জন করে ১৫ জন এবং জেলা পর্যায়ে সেরা ৫ জন নারী উদ্যোক্তাকে  জয়িতা সম্মাননা প্রদান করা হয়।