মেহেরপুর নিউজ:
বর্ণাঢ্য র্যালি আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মিথিলা দাস, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হিরা, পুলিশ পরিদর্শক মোবারক হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা , পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল আলম, পুনর্ভবা মহিলা সংস্থার লিনা। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যাটি প্রধান সড়ক অতিক্রম করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক একেএম শফিউল আজম, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হিরা সহ বিপুল পরিমাণ মহিলারা অংশগ্রহণ করেন ।