বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 08, 2023

মেহেরপুর নিউজ:

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসন, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিোদপ্তর ও জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা মহিলা বিষয় অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, অক্সফোর্ড কিন্ডার গার্টেনের শিক্ষক নাহিদা রহমান, সুফিয়া আক্তার জামিলা প্রমূখ।

এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এর আগে একটি র‍্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু করে র‍্যালীটি প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা মহিলা বিষয় অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা,ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, সিডিপি’র কোঅর্ডিনেটর জন পি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।