বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 13, 2023

মেহেরপুর নিউজ:

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন-জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত। সোমবার বিকালে মেহেরপুর সিডিপি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এল আর ডি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আকলিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম।বক্তব্য রাখেন সিডিবি’র প্রোগ্রাম অফিসার জন পি বিশ্বাস, রোকেয়া খাতুন, শিলা খাতুন প্রমুখ। এদিকে এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়। জন পি বিশ্বাসের নেতৃত্বে র‍্যালীটি মেহেরপুর বামনপাড়া সড়ক প্রদক্ষিণ করে।