মেহেরপুর নিউজ:
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেককাটা এবং বেলুন ওড়ানোর মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তারের সভাপতিত্বে, মিলন শর্মা,শিরিন সুলতানার সঞ্চালনায় মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এম এ বাশার,ডাঃ মেহেদী হাসান, নার্সিং সুপারভাইজার নাজমা খাতুন, ইসমত আরা,কুলসুম আরা,বেলাতুন নেছা,আসাদুল হক,তুষার বিশ্বাস,ইসরাইল মন্ডল প্রমুখ। এদিকে এর আগে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার জমির মোঃ হাসিবুস সাত্তারের নেতৃত্বে র্যালিটি শহরের পৌর ঈদগাহ গেট থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে এবং কেক কেটে আন্তর্জাতিক নার্স দিবস অনুষ্ঠানের সূচনা করা হয়। এবং মোমবাতি জ্বালিয়ে শফত করা হয়। র্যালিতে অন্যদের মধ্যে নার্সিং সুপারভাইজার নাজমা খাতুন, ইসমত আরা,কুলসুম আরা,বেলাতুন নেছা,আসাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।