বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 09, 2024

মেহেরপুর নিউজ:

নারী -কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে মেহেরপুরে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগ র‌্যালীতে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্হানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমীন শাপলা প্রমুখ উপস্থিত ছিলেন।