বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 04, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর: মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্য রযেছে,বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার  মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলহাজ হোসেন আলী খন্দকার,  আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সির্দ্দিকি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক আলহাজ মোঃ মোশারফ হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মশিয়ার রহমান, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপক ডা. কবির, এসপিডি’র কো-অর্ডিনেটর ওয়াজেদ আলী খান প্রমুখ। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে  সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের নেতৃত্বে ব্যালিটি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।