বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

By মেহেরপুর নিউজ

December 03, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ডিসেম্বর: আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদ্পতরের উদ্যোগে আরোচনা সভা ওর‌্যালীর আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস্এম শফিউল আযম, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান,

জেলা অও্রয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো আশকার আলী,মুজিবনগর উপজেলা সমাজসেকবা কর্মকর্তা তৌফিকুর রহমান,শহর সমাজে সেবা অফিসার ফারুকুল ইসলাম,প্রতিবন্ধী সমাজ কল্যান অফিসার মোস্তাফিজুর রহান,সেভ দি প্লানেটে এন্ড ডিজ্এ্যাবিলিটির নির্বাহী পরিচালক আইউব নবী মোল্লা প্রমুখ।এর আগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে শিল্পকলা চত্বরে অবরোধেরর কারনে সংক্ষিপ্ত র‌্যালী করা হয়।

এদিকে পরে এসপিডি’র উদ্যোগে মেহেরপুর শহরের প্রতিবন্ধী  রেশমা,মানিয়া,বিথী এবং সদর উপজেলার বামনপাড়া গ্রামের পিংকিকে একটি  করে সেলাই মেশিন প্রদান করা হয়।