বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 01, 2019

মেহেরপুর নিউজ: র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ-শ্রদ্ধায়’ এই স্লোগানে দিবসটি উপলক্ষে শহরে একটি র‌্যালি বের করা হয়।

প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখা মেহেরপুরের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে আয়োজিত র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে থেকে বের হয়েছে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ সভাপতিত্বে সভা বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এমএম মুরাদ আলী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু তাহের, কেএম আতাউল হাকিম লাল মিয়া। এসময় প্রবীণদের মাঝে তাদের হাটার সহযোগিতার জন্য বেতের লাঠি বিতরন করা হয়।