বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর:

আলোচনা সভা, র‌্যালি, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে মেহেরপুরে  আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শনিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিবন্ধিদের সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার। বক্তব্য রাখেন সহকারি কমিশনার সিদ্ধার্থ শংকর কুন্ডু, এসপিডি’র নির্বাহী পরিচালক আইয়ূব নবী মোল্লা, মোমিনুল ইসলাম, ওয়াজেদ আলী প্রমুখ। পরে সেখানে প্রতিবন্ধিদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এর আগে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে জেলা শিল্পকলা চত্বরে এসে শেষ হয়।