মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ মার্চ: আন্তর্জাতিক বর্ন বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
শুক্রবার বিকালে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের মেহেরপুর জেলা সভাপতি অনন্ত কুমারের নেতৃত্বে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সদস্য জয়, সমর, দীপক, লব, রঞ্জিত, উজ্জল, অন্তরা হালদার, দেবাশিষ প্রমুখ উপস্থিত ছিলেন।