বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 17, 2023

মেহেরপুর নিউজ:

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা ও মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়ায় এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সিডিপির উদ্যোগে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড লেভেলপমেন্ট এর সহযোগিতায় মেহেরপুর সিডিবি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিডিপির প্রোগ্রাম ডাইরেক্টর জন পি বিশ্বাসের সভাপতিত্বে “সবার জন্য মর্যাদা,স্বাধীনতা ও ন্যায়বিচার” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সি ডি পি’র নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস, আকলিমা খাতুন, নার্গিস খাতুন, শিলা খাতুন, জাকারিয়া প্রমূখ। এদিকে এর আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়।সিডিপির প্রোগ্রাম ডাইরেক্টর জন পি বিশ্বাসের নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।