বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

By মেহেরপুর নিউজ

August 12, 2015

মেহেরপুর নিউজ,১২ আগষ্ট:

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে উদ্যোগে খান ফাউন্ডেশনের সহযোগীতায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল আলম মানিক, সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, প্রশিক্ষক মাসুদ আল আহসান, খান ফাউন্ডেশন মেহেরপুরের কো অর্ডিনেটর রেহেনা খাতুন, সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস, এনজিও প্রতিনিধি নুর জান্নাতুল আরা, স্বপন কুমার প্রমুখ।