মেহেরপুর নিউজ:
৩য় আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাক্তার মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে “চিকিৎসায় আছে সর্প দংশনে সরকারি হাসপাতালে, সবখানে “শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার খ ম ফয়সাল হারুন।