অন্যান্য

মেহেরপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা প্রমুখ।