বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

September 08, 2022

মেহেরপুর নিউজ:

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো মোজাহিদুল ইসলাম। “সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার ” এ প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ কে এম শাহীন কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রন্জন রায়,পিটিআই সুপার সামসুজামান,পৌর কাউন্সিলর শারমিনা আখতার প্রমুখ।