মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর: মেহেরপুরের জেলা প্রশাসন ও উপনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মেহেরপুরের যৌথ উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্য ছিল বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা। আজ শনিবার সকাল ১০ টার দিকে স্থানীয় সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে চত্বরে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকরা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো: আসকার আলী। স্বাগত বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা উপনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক আনোয়ার কামাল। আলোচনায় অংশ নেয়,শস্য উৎপাদন বিশেষজ্ঞ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন।