মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় বালিকা হ্যান্ডবলে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় জয়ী হয়েছে। আজ সোমবার সকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয মাঠে অনুষ্ঠিত বালিকা হ্যান্ডবলের ১ম খেলায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫-০ পয়েন্টে মেহেরপুর আলিয়া মাদ্রাসাকে পরাজিত করেছে। হ্যান্ডবলের অপর খেলায় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫-০ পয়েন্টে বাড়িবাকা সিমান্ত বালিকা বিদ্যালয়কে পরাজিত করেছে।