মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৬ ফেব্রয়ারি: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আন্ত: উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। এ সময় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল ফজল, সৈয়দ মাসুদুল ইসলাম, মহিউদ্দিন, প্রধান শিক্ষক নুরুল গনি, আবুল হাশেম. ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় ক্লাষ্টার বিজয়ী শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।