বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা

By মেহেরপুর নিউজ

October 07, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা করা হয়েছে। সোমবার সকালের দিকে এ মৌন মিছিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের দপ্তর সম্পাদক লিজন আলির সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সাজ্জাদ আহমেদ সুরুজ, সরোয়ার হোসেন পাপ্পু। এর আগে একটি মৌন মিছিল বের করা হয়।মৌন মিছিলে অন্যদের মধ্যে ছাত্রদলের দপ্তর সম্পাদক লিজন আলি,ছাত্রদল নেতা সাজ্জাদ আহমেদ সুরুজ, সরোয়ার হোসেন পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।