বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আমদানী নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার

By মেহেরপুর নিউজ

September 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রাম থেকে আমদানী নিষিদ্ধ বিপুল পরিমান ভারতীয় ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। র‌্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি কামরুল ইসলাম জানান,শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমপুর গ্রাম থেকে আমদানী নিষিদ্ধ ২ লাখ ৬৯ হাজার পিচ নেশা জাতীয় ভারতীয় ট্যাবলেট এবং ৩ হাজার ৫শত ৯৯ পিচ ইনজেকশন উদ্ধার করা হয়। তিনি আরও জানান,ভারতীয় ট্যাবলেট ও ইনজেকশন আমদানী কারকদের চিন্থিত করার চেষ্টা চলছে।