টপ নিউজ

মেহেরপুরে আমার সংবাদের নবম বর্ষ পর্দাপণ পালন

By মেহেরপুর নিউজ

February 14, 2021

মেহেরপুর নিউজ : মেহেরপুরে আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে বহুল প্রচারিত দৈনিক আমার সংবাদ পত্রিকার নবম বর্ষে পর্দাপণ পালন করা হয়েছে। রবিবার সকাল ১১ মেহেরপুর রিপোর্টাস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক আমারর সংবাদ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পূবালী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক কে এম রাসেল, মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহিদ ইকবাল সিমন, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, মেহেরপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন ও সাধারন সম্পাদক আতিক স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর প্রেসের সম্পাদক মিজানুর রহমান জনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  আশরাফুল আলম. বাংলাদেশ বিজনেসের জেলা প্রতিনিধি আলামিন হোসেন. মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক সাঈদ হোসেন, সময়ের সমিকরণের প্রতিনিধি এস আই বাবু, মেহেরপুর চোখের প্রতিনিধি হামিদুল ইসলাম, বার্তা মেহেরপুরের সম্পাদক রাশেদ খান, বার্তা মেহেরপুরের প্রতিনিধি প্রিন্সস আরিফ, সজিবুল ইসলাম, সময়ের সমিকরণের আমঝুপি প্রতিনিধি সেলিম রেজা, ঢাকার ডাকের প্রতিনিধি কামাল প্রমূখ।