টপ নিউজ

মেহেরপুরে আমের বাম্পার ফলন হলেও লিচুর ফলন অনেক কম

By মেহেরপুর নিউজ

May 21, 2021

মেহেরপুর নিউজ:

আম লিচুর জেলা হিসেবে খ্যাত মেহেরপুর জেলায় এবার আমের বাম্পার ফলন হলেও লিচুর ফলন অনেক কম হয়েছে। দাম আকাশছোঁয়া। গত দুই বছর যাবত পবিত্র রমজান মাস উপলক্ষে মেহেরপুর জেলায় আমের ফলন হয়েছিল বেশি। দাম ছিল অনেক কম।

চলতি মৌসুমে পবিত্র রমজান মাস শেষ হওয়ার পরে লিচু ভাঙা শুরু হতে না হতেই লিচু শেষ পর্যায়ে চলে এসেছে, কারণ এবার লিচুর ফলন হয়েছে অনেক কম। এক দিকে অনাবৃষ্টি, অন্যদিকে ফলন কম হওয়ায় আমের মত লিচু ও আকারে অনেকটা ছোট হয়েছে। মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় লিচুর হাটে পাইকাররা লিচু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে।

একই সাথে বাগান থেকে ট্রাকযোগে ও লিচু দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে মেহেরপুরের বাজারে ১৭০ টাকা থেকে শুরু করে ২শ টাকার উপরে পন (৮০) পিচ দরে বিক্রি হচ্ছে। শেষ দিকে এসে দাম আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।প্রাকৃতিক বৈরীভাব মনোভাবের কারণে জেলা এবার লিচু বাগানে লিচু অনেক কম এসেছে, যে কারণে দাম অতিরিক্ত বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।